অনলাইন ডেস্ক, ২৮ মার্চ, ২০২৫। । প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) চলতি অর্থবছরে খোয়াই জেলার ৬টি ব্লকের ১১ হাজার ৯০০টি পরিবারে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
এরমধ্যে তেলিয়ামুড়া ব্লকে ২৮৫০টি, কল্যাণপুর ব্লকে ২২১৫টি, মুঙ্গিয়াকামী রকে ১৫৭৪টি, খোয়াই ব্লকে ২,৩৪৮টি, পদ্মবিল ব্লকে ১০০৫টি এবং তুলাশিখর ব্লকে ১,৯০৮টি পরিবারে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
প্রতিটি পাকাঘর নির্মাণে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে ব্যয় হয়েছে। খোয়াই জেলাশাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।









