ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ২৯ মার্চ, ২০২৫। । পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মুসলিম সম্প্রদায়ের জনগণসহ সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন-পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের কাছে ত্যাগ ও তিতিক্ষার বার্তা নিয়ে আসে। রমজানের সহিষ্ণুতার বার্তা ও সর্বশক্তিমানের দোয়ায় আমরা যাতে সুস্থ ও সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে পারি সেটাই হোক ঈদ-উল-ফিতর উদযাপনের প্রার্থনা। আমি রাজ্যের সকল অংশের জনগণের সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করছি।

Recent Posts