অনলাইন ডেস্ক,৩১ মার্চ, ২০২৫ : তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কৈলাসহর পুরপরিষদের যৌথ উদ্যোগে গতকাল কৈলাসহরের রবীন্দ্রকাননে দোল উৎসব উদযাপন করা হয়।
এই উৎসবের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় বলেন, দোল উৎসব হচ্ছে রঙের এবং আনন্দের উৎসব, যা আমাদের মনে আনন্দ ও উদ্দীপনা জাগায়।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা বিশ্বজিৎ দেব। অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।









