অনলাইন ডেস্ক,৩১ মার্চ, ২০২৫ : বাইক ও কমান্ডার গাড়ির সংঘর্ষে আহত হল এক বিদ্যুৎ নিগমের কর্মী। রবিবার সকালে লেফুঙ্গা ফিশারি কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।। আহত বিদ্যুৎ নিগমের কর্মীর নাম তন্ময় সরকার। সে জানায় নাইট ডিউটি করে বাড়ি ফেরার সময় ফিশারি কলেজ সংলগ্ন এলাকায় বাক নিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কমান্ডার গাড়ির সাথে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরে গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়। এই দুর্ঘটনায় এক হাত এবং এক পা ভেঙ্গে চুরমার হয়ে গেছে বিদ্যুৎ কর্মীর। গুরুতর অবস্থায় তাকে দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। বর্তমানে সে চিকিৎসাধীন। এদিকে পুলিশ আধিকারিক জানান, কমান্ডার গাড়িতে আটক করা না গেলেও গাড়ি চালকের বাড়ি চিহ্নিত করা হয়েছে। পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করে ঘটনার তদন্ত করবে।









