অনলাইন ডেস্ক, ১ এপ্রিল, ২০২৫ : ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার সপ্তম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনির্দিষ্টকালের জন্য বিধানসভা মুলতবি ঘোষণা করেন।
বিধানসভা পরিচালনায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত ২১ মার্চ ত্রিপুরা বিধানসভার সপ্তম অধিবেশন শুরু হয়েছিলো।









