জিরানীয়া মহকুমায় ১,৫২০টি পরিবারকে পোল্ট্রি মোরগ পালনে সহায়তা

অনলাইন ডেস্ক, ২ এপ্রিল, ২০২৫ : প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ বিকাশ যোজনায় জিরানীয়া মহকুমায় ১,৫২০টি পরিবারকে পোল্ট্রি মোরগ পালনে সহায়তা করা হয়েছে।

এরমধ্যে জিরানীয়া ব্লকের ৩০০টি, পুরাতন আগরতলা ব্লকের ৪০০টি, মান্দাই ব্লকের ২৫০টি, বেলবাড়ি ব্লকের ২৫০টি, রাণীরবাজার পুর পরিষদ এলাকার ১৬০টি এবং জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকার ১৬০টি পরিবার সহায়তা পেয়েছে। প্রত্যেক সুবিধাভোগীকে বিজ্ঞানসম্মতভাবে পোল্ট্রি মোরগ পালনের জন্য ১০টি করে উন্নত প্রজাতির মোরগের বাচ্চা সহ আনুষঙ্গিক সামগ্রী প্রদান করা হয়েছে।

তাতে প্রতি সুবিধাভোগী পিছু ১৩০০ টাকা করে ব্যয় হয়েছে। এরফলে মোট ব্যয় হয়েছে ১৯ লক্ষ ৭৬ হাজার টাকা। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের জিরানীয়াস্থিত সহ অধিকর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts