রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসব সমাপ্ত রাজ্য সরকার ভাষা, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে কাজ করছে: সমবায়মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল, ২০২৫: রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের পাশাপাশি রাজ্যের মানুষের ভাষা, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে কাজ করছে। রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ণ করা হচ্ছে।

উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাই শান্তি ও সম্প্রীতির পরিবেশ। রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভগবান বুদ্ধের দেখানো পথ অনুসরণ করতে হবে।

গতকাল শান্তিরবাজারের দেবদারু মহামুনি বুদ্ধবিহার প্রাঙ্গণে ২ দিনব্যাপী অষ্টম রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।

সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিসি’র কার্যনির্বাহী সদস্য সুহেল দেববর্মা। তাছাড়া বক্তব্য রাখেন বুদ্ধ ধর্মগুরু চৈন্দা ওয়াইনসা মহাথেরু, এমডিসি দেবজিৎ ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী গৌরব মগ চৌধুরী প্রমুখ।

সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগ সোসিওকালচার‍্যাল কেন্দ্রীয় কমিটির সভাপতি কংডারি মগ চৌধুরী। সাংগ্রাই উৎসব উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী মন্ডপ খোলা হয়েছিল। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Recent Posts