সিপাহীজলা জেলার ৩টি এলাকায় তামাক ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক, ১০ জুন, ২০২৫: জনস্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন পর্যটন গড়ে তোলার লক্ষ্যে সি.ও.টি.পি.এ., ২০০৩ অনুসারে সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল জেলার তিনটি এলাকাকে তামাক ব্যবহারের নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছেন।

বিশেষ করে তামাকমুক্ত পরিবেশ বজায় রাখতে গত ৩০ মে থেকে নীরমহল, সিপাহীজলা অভয়ারণ্য এবং কসবা কালীবাড়ি এলাকাকে তামাকমুক্ত জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সিগারেট, মাদকদ্রব্য বা যে কোনও ধরনের তামাক দ্রব্য বিক্রি ও সেবন সম্পূর্ণরূপে উক্ত এলাকায় নিষিদ্ধ।

উক্ত এলাকায় যে কোনও তামাকদ্রব্য সেবন বা বিক্রয়কারীদের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। সিপাহীজলা জেলাশাসকের কার্যালয় থেকে উক্ত সংবাদ জানানো হয়েছে।

Recent Posts