মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে পর্বতারোহী অরিত্র রায়

অনলাইন ডেস্ক, ১১ জুন, ২০২৫: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহার সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পর্বতারোহী অরিত্র রায়।

আগরতলা বাধারঘাট এলাকার বাসিন্দা অরিন রায় সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৌঁছে নজির সৃষ্টি করেন। মুখ্যমন্ত্রী অরিত্রের এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান। অরিত্র রায় বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন।

Recent Posts