রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া

প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন এলাকার আমতলিতে অবস্থিত আলোর দিশারি শিশু নিবাস এবং আর.কে. পুর এলাকার খিলপাড়ায় অবস্থিত বালক শিশু নিবাস পরিদর্শন করেন। তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়ে পৌঁছালে গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথেরের উপস্থিতিতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অসীম সাহা রাজ্যপালকে স্বাগত জানান। রাজ্যপাল বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছও রোপণ করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময় করেন। পরে তিনি ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গেও মিলিত হন।

রাজ্যপাল ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগ ব্যায়াম এবং দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে। বিদ্যালয় পরিদর্শনের পর রাজ্যপাল কাকড়াবনের আমতলিতে অবস্থিত আলোর দিশারি শিশু নিবাস পরিদর্শন করেন। রাজ্যপাল শিশুদের সঙ্গে কথা বলে তাদের পড়াশুনা, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন।

শিশুরা রাজ্যপালকে নিজেদের হাতে তৈরি উপহার দিয়ে সম্মানিত করেন। এরপর রাজ্যপাল আর.কে. পুরের খিলপাড়ায় অবস্থিত বালক শিশু নিবাস পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান, শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার তাদের জন্য বিনামূল্যে শিক্ষা ও অন্যান্য সহায়তা দিচ্ছে। রাজ্যপালের সফরের সময় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার রিশব সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Recent Posts