যুবসমাজই দেশের ভবিষ্যৎ এবং দেশের প্রকৃত মানব সম্পদ: পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৪ জুলাই, ২০২৬: যুবসমাজই দেশের ভবিষ্যৎ এবং দেশের প্রকৃত মানব সম্পদ। দেশ বা রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে মানব সম্পদের বিকাশ ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আজ রাণীরবাজার গীতাঞ্জলি হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি বলেন, প্রকৃত মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অধ্যাবসায়, সততা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনে সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবে সাফল্যের জন্য কোন শর্টকাট নেই।

মন্ত্রী আরও বলেন, আজকের ছাত্রছাত্রী আগামীদিনের দেশের চালিকা শক্তি হবে। তাই তাদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি তিনি নতুন প্রজন্মের যুবক-যুবতীদের মাদক সহ সব ধরণের নেশার কুফল সম্পর্কে সর্তক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা দপ্তরের ওএসডি পঙ্কজ দালাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস, জিরানীয়া বিদ্যালয় পরিদর্শক দেবব্রত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক খোকন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে মজলিশপুর এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Recent Posts

আগরতলা-করিমগঞ্জ-আগরতলা মেমো (ইলেকট্রিক) ট্রেন পরিষেবার সূচনা করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্য,মে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রেই প্রভুত উন্নয়ন হয়েছে