কাঞ্চনপুর এস.ডি.এম. অফিসে চাইল্ড কেয়ার রুমের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ০৬ জুলাই,২০২৬: নাগরিকদের জন্য সরকারি পরিষেবা আরও নাগরিকবান্ধব করে তোলার লক্ষ্যে আজ কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে একটি চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্কের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। শিল্পমন্ত্রী চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্ক পরিদর্শন করেন এবং মহকুমা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের বিশেষ করে শিশু সন্তান সহ মহকুমা শাসকের কার্যালয়ে আসা মায়েদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে।

মহকুমা শাসক কার্যালয়ে বিভিন্ন সরকারি কাজে আসা শিশু সন্তান সহ মায়েদের সুবিধার্থে চাইল্ড কেয়ার রুমটি স্থাপন করা হয়েছে। এখানে শিশুদের জন্য খেলনা, শিশুবান্ধব পরিবেশ, আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মহকুমা শাসক কার্যালয়ে আসা মানুষের সুবিধার্থে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, মহকুমা শাসক আশিস বিশ্বাস সহ পদস্থ আধিকারিকগণ।

Recent Posts

ড. শ্যামাপ্রসাদ মুখাজীর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান, ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক : মুখ্যমন্ত্রী