শান্তিরবাজারে রথযাত্রা উৎসব ও মেলা শুরু

১৬ জুলাই , ২০২৬: শান্তিরবাজারের ঐতিহ্যবাহী বাইখোরা জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গণে আজ থেকে সাতদিন ব্যাপী রথযাত্রা উৎসব ও মেলা শুরু হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তিরবাজার মহকুমা প্রশাসন ও জগন্নাথ জিউ মন্দির পরিচালন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। ইসকন পরিচালিত রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ শ্রী দেব বলেন, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ভারতের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতির পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, ভারতের ঐতিহ্য ও পরম্পরার শক্ত ভিত্তির কারণেই বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সহাবস্থান করছেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সদস্য বিভীষণ চন্দ্র দাস, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, সমাজসেবী দীপায়ন চৌধুরী, সুজিত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইখোরা জগন্নাথ জিউ মন্দিরের মঠাধ্যক্ষ শ্রীপাদ করুনেশ্বর মাধব দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ রথযাত্রায় অংশগ্রহণ করেন।

Recent Posts

রথযাত্রা সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে: রাজ্যপাল, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী