টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের মেগা স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক, ২১ জুলাই, ২০২৬: সিপাহীজলা জেলার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গতকাল এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মেডিসিন, স্ত্রীরোগ, শিশুরোগ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করেন।

এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও লিভারের রোগ, সিওপিডি, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি নির্ণয়, যক্ষ্মা শনাক্তকরণ, চক্ষু পরীক্ষা, বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রাথমিক স্ক্রিনিং, আয়ুষ পরিষেবা, আধার কার্ড নিবন্ধন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। এই স্বাস্থ্য শিবিরে মোট ১৭৭ জন রোগী বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।