মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান: জম্পুইজলায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৪ জুলাই, ২০২৬: মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল জম্পুইজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক বিশেষ স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। শিবিরে সোনামুড়া মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. রজত গোস্বামী, শিশু বিশেষজ্ঞ ডা. রূপক দাস এবং ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডা. অভিজিৎ পাল উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন অ-সংক্রামক রোগের স্ক্রিনিং করার পাশাপাশি রোগীদেরকে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধপত্র এবং স্বাস্থ্য বিধি বিষয়ক পরামর্শ প্রদান করেন। সোনামুড়া মহকুমা হাসপাতাল থেকে এই সংবাদ জানানো হয়েছে।