অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৬: আগামী ৮ ডিসেম্বর মাতাবাড়ি ব্লকের ব্রহ্মছড়া এডিসি ভিলেজে একদিনের দুকমালি মেলা-২০২৬ অনুষ্ঠিত হবে। আজ মাতাবাড়ি ব্লক কনফারেন্স হলে দুকমালি মেলা-২০২৬’র বিষয়ে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় ৮ ডিসেম্বর এই দুকমালি মেলায় সারারাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি সুজন কুমার সেন, সমাজসেবী বিশ্বজিৎ মারাক, সমাজসেবী বিনয় দাস এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।








