ত্রিপুরা পর্ণরাজ্য দিবস, ২১ জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারী, ২০২৫: সতথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী ২১ জানুয়ারি রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে সকাল ১১টায় রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ, মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কারও দেওয়া হবে। পাশাপাশি আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে